20%
ছাড়
বিস্তারিত
বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় নিজে ভূতে বিশ্বাসী ছিলেন। পরলোকের ওপর তাঁর আগ্রহ ও বিশ্বাসের কারণ ছিল তাঁর প্রথম স্ত্রী-র অকালমৃত্যু। তাঁর গল্পের অলৌকিক উপকরণগুলো বিচিত্র। সেখানে ছায়ামূর্তি আছে, ডাকিনী আছে, প্রেতাত্মা আছে, আছে তন্ত্র-মন্ত্র, আছে আতঙ্ক। গত শতাব্দীর সত্তর দশকের গোড়ায় বিভূতিভূষণের বাইশটি ভূতের গল্পকে একত্র করে একটি সংকলন ভীষণ জনপ্রিয়তা পায়। এরপর বিভিন্ন মোড়কে প্রকাশিত হয় বিভূতিভূষণের ভৌতিক তথা অলৌকিক গল্পের একাধিক সংকলন-যার অধিকাংশই অসম্পূর্ণ এমন কী কিছু ক্ষেত্রে অন্য বিষয়ক গল্পও অন্তর্ভুক্ত হয়েছে। এই অবস্থায় প্রয়োজন ছিল তাঁর যাবতীয় ভয়ের গল্পকে এক মলাটে প্রকাশ যেখানে বিভূতিভূষণের ভূতের গল্পের পাশাপাশি স্থান পাবে সবকটি অতীন্দ্রিয় তথা অতিপ্রাকৃত তথা পারলৌকিক ব্যাখ্যাতীত গল্প।
Reviews (0)
Get specific details about this product from customers who own it.
This product has no reviews yet. Be the first one to write a review.
All Products
মূল পাতা
সকল বই
স্পেশাল প্যাকেজ
অফার
লেখক
প্রকাশনী